শত্রুপক্ষের উপর হামলা চালাতে বায়ুসেনা পাচ্ছে দেশীয় প্রযুক্তির ‘মাল্টিরোল’ যুদ্ধবিমান তেজস এমকে ওয়ান-এ! এর কী বিশেষত্ব

পহেলগাঁও হামলার পর পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত করতে ‘সিঁদুর’ অভিযান চালিয়েছিল বায়ুসেনা। সেই অভিযানে সাফল্য আসার পর বায়ুসেনাকে আরও শক্তিশালী করে তুলতে জোরকদমে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। সামরিক অস্ত্র হোক বা সরঞ্জাম, এ ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার প্রক্রিয়া অনেক আগেই শুরু করে দিয়েছে ভারত। সেই ‘মেক ইন ইন্ডিয়া’-র আওতায় তৈরি যুদ্ধবিমান এ বার বায়ুসেনার হাতে তুলে দেওয়ার […]

Continue Reading

পুলিশমহলে তিনি ‘লেডি সিংহম’! শিশুধর্ষণে অভিযুক্তকে গুলি করা সাব-ইনস্পেক্টর সাকিনা দুই কন্যার মা

খবর পেয়েছিলেন লখনউয়ের মদেয়গঞ্জ এলাকায় শিশুধর্ষণে অভিযুক্ত লুকিয়ে রয়েছেন। আর দেরি করেননি। দল নিয়ে অভিযুক্তকে ধরতে বেরিয়ে পড়েছিলেন। অভিযুক্তকে চারপাশ থেকে ঘিরে ধরা হয়। বেকায়দায় পড়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন। পাল্টা গুলি চালায় পুলিশও। শিশুধর্ষণের ঘটনায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’ করে ধরার পর থেকে সাব-ইনস্পেক্টর সাকিনা খান আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। অনেকেই তাঁর এই কাজের […]

Continue Reading

ভারতের যুদ্ধবিমান পাকিস্তান ধ্বংস করেছিল, অবশেষে মানলেন সেনা সর্বাধিনায়ক! কতগুলি? স্পষ্ট করলেন না অনিল চৌহান

পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, অবশেষে মেনে নিলেন সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস) জেনারেল অনিল চৌহান। এই প্রথম ভারতের তরফে যুদ্ধবিমান ধ্বংসের কথা মেনে নেওয়া হল। সাংগ্রিলা বৈঠকে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছেন সিডিএস। শনিবার সেখানেই ব্লুমবার্গ টিভিকে একটি সাক্ষাৎকার দেন তিনি। ভারত-পাকিস্তানের সংঘাত এবং ভারতের যুদ্ধবিমান নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি […]

Continue Reading

‘কিছু দেওয়ার বা পাওয়ার নেই’, অনুব্রতর সঙ্গে মঞ্চ ভাগের কটাক্ষে সপাট জবাব সৌরভের

সপ্তাহ দুয়েক আগে বোলপুর জেলা ক্রীড়া সংস্থার অনুষ্ঠানে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই মঞ্চে ছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলও। সম্প্রতি অনুব্রতর ভাইরাল অডিও নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তারপর কেষ্ট মণ্ডলের সঙ্গে সৌরভের মঞ্চ ভাগ করা নিয়েও নেটদুনিয়ায় অনেকে মন্তব্য করছেন। সেই নিয়ে মুখ খুললেন মহারাজ। আর উত্তর দিলেন একেবারে মহারাজকীয় ভঙ্গিতেই। সৌরভ বলেন, “আমি জনপ্রতিনিধি, উনিও […]

Continue Reading

‘নিজেকে পুলিশের থেকে বড় ভাবলে’, মুর্শিদাবাদের দায়িত্ব নিয়ে হুঁশিয়ারি নয়া এসপির

“কারও মাথায় যদি থাকে পুলিশের থেকে বড় কিছু আমি। সেই চিন্তা-ভাবনা মাথা থেকে বার করে দেওয়া উচিত।” নতুন দায়িত্ব নিয়েই মঞ্চে দাঁড়িয়ে সমাজ বিরোধীদের সরাসরি ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিলেন মুর্শিদাবাদের নতুন পুলিশ সুপার কুমার সানি রাজি। ‘দাবাং’ পুলিশ অফিসারের আরও মন্তব্য, “তিন-চারটে গাড়ি নিয়ে ঘুরলেই, কেউ বড় হয় না। সরকারের সামনে একজন ব্যক্তি কেউ নন। ডোমকলের […]

Continue Reading

কাশ্মীরে নাশকতার ছক বানচাল, শোপিয়ানে পাকড়়াও ২ জঙ্গি, উদ্ধার প্রচুর অস্ত্র

কাশ্মীরে নাশকতার ছক বানচাল। শোপিয়ান জেলায় অভিযান চালিয়ে ২ লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করল সেনা ও পুলিশের যৌথবাহিনী। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। নিরাপত্তারক্ষীদের মতো সাম্প্রতিক ভারত-পাক উত্তেজনার আবহে দুই জঙ্গির গ্রেপ্তারি ও অস্ত্র উদ্ধার বড় সাফল্য। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন শোপিয়ান জেলার বাসকুচান ইমাম সাহেবে যৌথ ভাবে অভিযান চালায় […]

Continue Reading

‘আমি নির্দোষ’, বাবাকে দেখে জেলে কান্নায় ভেঙে পড়লেন ‘পাক চর’ জ্যোতি

আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে। বাবাকে দেখেই জেলের ভিতর কন্নায় ভেঙে পড়লেন গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া জ্যোতি মালহোত্রা। সোমবার ন’দিনের পুলিশ রিমান্ড শেষ হওয়ার পর ইউটিউবারকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার থেকে তাঁর ঠাঁই হয়েছে হরিয়ানার হিসার সেন্ট্রাল জেলে। এদিনই জ্যোতির সঙ্গে দেখা করতে আসেন তাঁর বাবা হরিশ মালহোত্রা। হরিশকে দেখেই কান্নায় লুটিয়ে পড়েন […]

Continue Reading

আবার আক্রমণ করলে, আমরা এবার গুঁড়িয়ে দেব’, গিয়ানায় দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বার্তা থারুরের

আবার আক্রমণ করলে তার পরিণতি কী হবে তা ওরা কল্পনাও করতে পারবে না। আমরা এবার গুঁড়িয়ে দেব। গিয়ানায় দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বলেন, “আমাদের যুদ্ধ শুরু করার কোনও ইচ্ছা ছিল না। পাকিস্তানের আক্রমণের পালটা জবাব দিতেই ভারত হামলা চালিয়েছিল। পাকিস্তান সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করলে, ভারতও আরও কিছু করবে না।” […]

Continue Reading

অপারেশন সিঁদুর আবহে জওয়ানদের পৌঁছে দিয়েছে খাবার, সাহসী খুদেকে বিশেষ সম্মান সেনার

একদিকে সূর্যের প্রখর তেজ। অন্যদিকে, সীমান্তে যুদ্ধের উত্তাপ! এরই মধ্যে জোর প্রস্তুতি সেনার। অপারেশন সিঁদুরের প্রাক্কালে সীমান্তের একাধিক গ্রামগুলি দেখেছে ভারতীয় সেনার যুদ্ধ প্রস্তুতির সেই চিত্র। পাঞ্জাবের ফিরোজপুর জেলায় সীমান্ত লাগোয়া একটি গ্রামেও প্রস্তুতি নিতে শুরু করেছিল সেনা। ঠিক সেই সময় দেশের মানুষকে সুরক্ষা দেওয়া এবং শত্রুপক্ষকে যোগ্য জবাব দেওয়ার জন্য সেনা যখন রোদ, গরমের […]

Continue Reading

রণতরী উল্টে গেল উদ্বোধনের সময়! ক্ষিপ্ত কিমের নির্দেশে গ্রেফতার উত্তর কোরিয়ার যুদ্ধসরঞ্জাম দফতরের কর্তা

নতুন রণতরী উদ্বোধনের সময়েই উল্টে গিয়েছে উত্তর কোরিয়ায়! এই দুর্ঘটনায় বিরক্ত উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। নতুন তৈরি হওয়া যুদ্ধজাহাজ সমুদ্রে নামানোর সময়েই এমন দুর্ঘটনাকে একটি ‘অপরাধ’ বলেই ব্যাখ্যা করছেন তিনি। উত্তর কোরিয়ার শাসকের বক্তব্য, সমরতরী উল্টে যাওয়ায় দেশের সম্মান এবং গৌরব মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই দুর্ঘটনার জন্য গ্রেফতার করা হয়েছে উত্তর কোরিয়ার […]

Continue Reading